শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

যশোরে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২২ পড়েছেন

যশোর প্রতিনিধি : যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ড (হীরক) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে আনুমানিক ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ওজনের ডায়মন্ডসহ সুজাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি ভারতের তামিলনাড়ুর আবুবক্কারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুজাউদ্দিন জানান, ঢাকা থেকে সংগ্রহ করা এসব ডায়মন্ড যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। সেগুলো কলকাতায় এক অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল। বিজিবি আরও জানায়, গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন।
আটকের পর পুলিশের উপস্থিতিতে যশোরের ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিনিধি জব্দকৃত পাথরগুলো পরীক্ষা করে প্রাথমিকভাবে ডায়মন্ড হিসেবে শনাক্ত করেন।
জব্দকৃত ডায়মন্ডের আনুমানিক মূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা। এছাড়া তার কাছ থেকে বাংলাদেশি ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি (মূল্য ৭ হাজার ৭৬১ টাকা), ৫৫০ মার্কিন ডলার (মূল্য ৬৭ হাজার ৬৫০ টাকা), ২০০ থাই বাথ (মূল্য ৭৫০ টাকা), একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত ডায়মন্ড ও বিদেশি মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT