শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

মোরেলগঞ্জে খাল খনন প্রকল্পের টাকা ফেরত সরকারি কোষাগারে

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮৭ পড়েছেন
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়া দুটি খাল পুন:খনন শেষে প্রকল্পের অব্যায়িত  ৪২ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। ৪ কিলোমিটার খাল পুন:খননে প্রকল্পটির  মোট ২ কোটি ৬ লাখ টাকার বরাদ্দ থেকে ভ্যাট আয়কর হিসেবেও ফেরত দেওয়া হয়েছে ১৫ লাখ ৫৬ হাজার টাকা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ বলেন, বলইবুনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ও খাউলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে জনগুরুত্বপূর্ণ দুটি খাল পূন:খনন, ৬টি কাঠের পুল ও ১০ হাজার গাছের চারা রোপনের জন্য পৃথক দুটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প দুটিতে ৪৩৮ জন শ্রমিক কাজ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, পরিবেশ, প্রকৃতি ও দেশীয় মাছ রক্ষায় গৃহীত দুটি প্রকল্পের কাজ মান রক্ষা করেই যথা সময়ে শেষ হয়েছে। কাজ শেষ করতে বরাদ্দের সমুদয় টাকা খচর হয়নি। তাই অব্যায়িত টাকা বৃহস্পতিবার(২৩ জুলাই) সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জে বাস্তবায়িত দৃষ্টিনন্দন এ প্রকল্প দুটির বিষয়ে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গ্রামবাসি ও কাজে অংশ গ্রহনকারি শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT