শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

মহানগর ছাত্রশিবিরের মতবিনিময় সভা

  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৯ পড়েছেন

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি এ্যাড. মতিউর রহমান আকন্দ বলেছেন, ভবিষ্যৎ ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্রশিবিরকে যোগ্যতাসম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে। সকল জনশক্তিকে আগামীর বিশ্ব পরিচালনার জন্য জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।

রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় তারের পুকুরস্হ মহানগর ছাত্রশিবির কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন।

এ্যাড. মতিউর রহমান আকন্দ আরও বলেন, সকল সেক্টরে নেতৃত্ব দেওয়ার জন্য আধুনিক যুগের সকল কৌশলকে যথাযথ ব্যবহার করতে হবে। পাশাপাশি ছাত্রসমাজের কাছে দ্বীনের দাওয়াতকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার।

বিশেষ অতিথির বক্তৃতায় এ্যাড. এ কে এম রেজাউল করিম খন্দকার বলেন, দুনিয়ার নেতৃত্ব প্রদানের জন্য আত্মগঠনের বিকল্প নাই। ছাত্রশিবিরের প্রত্যেক জনশক্তিকে আত্মগঠনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একদল যোগ্য মানুষ তৈরি হলেই এদেশের কাঙ্ক্ষিত মুক্তি আসবে। আর ছাত্রশিবির অতীতের ন্যায় সেই দক্ষ ও যোগ্য মানুষ তৈরির কর্মপ্রচেষ্টা নিয়মিত রাখবেন বলে আশাবাদ করেন তিনি।

মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় দপ্তর সম্পাদক নাঈম রাইহান, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হাফেজ মহিব্বুল্লাহ, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজাসহ মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT