শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ভেড়ামারায় ৩৮জন নবীন ও প্রবীণ কবি-সাহিত্যিকদের কাব্যগ্রন্থ কবিতা বই প্রকাশ

  • প্রকাশিত সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ পড়েছেন

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় ৩৮ জন নবীন ও প্রবীণ কবি-সাহিত্যিকদের একত্রিত করে কাব্যগ্রন্থ কবিতা কানন বইটি প্রকাশিত হয়েছে। কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কেএসপি)-এর চতুর্থ যৌথ কাব্যগ্রন্থ ‘কবিতা কানন’ বইটির সম্পাদক ও কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি সাহিত্যিক আসমান আলী কবিতা সংকলন বইটি বের হয়েছে।
কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি সাহিত্যিক আসমান আলী বলেন, সাহিত্য চর্চা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে কুষ্টিয়া সাহিত্য পরিষদ-কেএসপি। এলাকার নবীন ও প্রবীণ কবি-সাহিত্যিকদের একত্রিত করে তাঁদের সৃষ্টিশীল লেখনী প্রকাশ এবং সাহিত্য চর্চার সুযোগ করে দেওয়াই সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য। সংগঠনটি স্থানীয় লেখক, কবি ও সাহিত্য প্রেমীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে আসছে। নবীন লেখকদের প্রতিভা বিকাশের পাশাপাশি অভিজ্ঞ সাহিত্যিকদের মূল্যবান সৃষ্টি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সংগঠনটি নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।কবিতা,গল্প,প্রবন্ধ,ছড়া,স্মৃতি চারণসহ নানা ধরনের সাহিত্য কর্ম প্রকাশের মাধ্যমে স্থানীয় সাহিত্যাঙ্গনে সংগঠনটি ইতোমধ্যে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। নবীন লেখক জাহাঙ্গীর খাঁন বলেন, জীবনের প্রথম অনুভূতি গুলোর সৌন্দর্যই আলাদা। ​আমার জীবনের প্রথম লেখা যৌথ কাব্যগ্রন্থ ‘কবিতা কানন’ প্রকাশিত হওয়ার পর বইটি হাতে পাওয়ার এক অকৃত্রিম আনন্দ ও গর্ব অনুভব করছি। সুন্দর ও ঐকান্তিক উদ্যোগে এই কাঙ্ক্ষিত কাব্যগ্রন্থটি প্রকাশিত হলো এবং আমার হাতে আসলো। গুণী মানুষদের এমন অনুপ্রেরণা সাহিত্য যাত্রাকে আরও সমৃদ্ধ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT