শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ভারতে যাওয়ার সময় মেহেরপুর জেলা আ’লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ পড়েছেন

নিউজ ডেস্ক : দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় ভারতে যাওয়ার সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয় বলে দর্শনা আইসিপি ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই আতিক নিশ্চিত করেছেন।

ইমিগ্রেশন পুলিশের সূত্র জানায়, ভারতে যাওয়ার উদ্দেশ্যে এমএ খালেক তার পাসপোর্টে মেডিকেল ভিসা নিয়ে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছালে তার পাসপোর্ট যাচাই করা হয়। এ সময় তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকার বিষয়টি শনাক্ত হলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এ সময় তার ছেলে আসিফ রেজা সঙ্গে ছিলেন। পরে দুপুর ১টায় মেহেরপুর ডিবি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

মেহেরপুর জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে এমএ খালেককে দর্শনা থেকে মেহেরপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। ২০২৪ সালের অক্টোবরে র‍্যাব এম এ খালেককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। ২০২৫ সালের এপ্রিলেও নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল গাংনী থানা পুলিশ। সেই মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে এবার ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT