শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

পাইকগাছায় সড়কবাতির অব্যবস্থাপনায় নিরাপত্তাহীন পৌরবাসী

  • প্রকাশিত সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ পড়েছেন

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি : ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণির মর্যাদা পেলেও নাগরিক সেবায় প্রত্যাশিত উন্নতি হয়নি খুলনার পাইকগাছা পৌরসভায়। বিশেষ করে রাত নামলেই পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থল অন্ধকারে ডুবে যাচ্ছে। নষ্ট সড়কবাতি, অচল সৌরবাতি, ঘন ঘন লোডশেডিং এবং গাছের ডালপালায় আলো বাধাগ্রস্ত হওয়ায় বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি।

পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, অনেক সড়কবাতি দীর্ঘদিন ধরে নষ্ট। কোথাও সৌরবাতি থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো অচল হয়ে পড়ে আছে। ফলে বিদ্যুৎ চলে গেলে এসব বাতি থেকেও কোনো আলোর সুবিধা মিলছে না। সাম্প্রতিক সময়ে পাইকগাছায় তীব্র লোডশেডিংয়ের অভিযোগও রয়েছে।

পৌরসভার জিরো পয়েন্ট থেকে শিববাড়ি সড়কের বিভিন্ন অংশসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় রাতে পর্যাপ্ত আলো না থাকায় পথচারী ও যানবাহন চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অন্ধকারের কারণে সড়কের খানাখন্দ ও অন্যান্য প্রতিবন্ধকতা সহজে দেখা যায় না। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

এদিকে সচল থাকা অনেক বাতির আলোও গাছের ডালপালা ও ঘন পাতায় বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের দাবি, নিয়মিত গাছের ডালপালা ছাঁটাই ও নষ্ট বাতি মেরামত করা হলে বিদ্যমান অবকাঠামো দিয়েই সড়কগুলো অনেকটা আলোকিত রাখা সম্ভব।

সচেতন নাগরিকরা পৌরসভার ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো চিহ্নিত করে দ্রুত নষ্ট বাতি মেরামত, অচল সোলার বাতি সচল এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন। পাশাপাশি লোডশেডিংয়ের সময় বিকল্প আলোর ব্যবস্থা নিশ্চিত করারও দাবি রয়েছে।

পৌরসভার সড়কবাতি পরিদর্শক তন্ময় মন্ডল বলেন, “কোথায় কোথায় সড়কবাতির সমস্যা রয়েছে, সেসব বিষয়ে অভিযোগ করতে হবে। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করব।”

তবে নাগরিকদের প্রশ্ন, গুরুত্বপূর্ণ সড়কের বাতি নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ যদি পৌরসভার দায়িত্বের অংশ হয়, তাহলে প্রতিটি নষ্ট বাতির জন্য নাগরিকদের আলাদাভাবে অভিযোগ করার অপেক্ষায় থাকতে হবে কেন? পৌরসভা ‘ক’ শ্রেণিতে উন্নীত হওয়ার সঙ্গে সঙ্গে নাগরিক সেবার মানও দৃশ্যমানভাবে বাড়বে—এটাই এখন পৌরবাসীর প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT