শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নতুন বাজারের ব্যবসায়ীদের সাথে কেডিএ চেয়ারম্যানের মতবিনিময়

  • প্রকাশিত সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৯ পড়েছেন

নিউজ ডেস্ক : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, রূপসা নতুন বাজার শুধু খুলনা শহরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা নয়, এটি এই অঞ্চলের অর্থনীতির সম্ভাবনাময় প্রাণকেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে তাদের দৈনন্দিন প্রয়োজন মেটান। ব্যবসা টিকিয়ে রাখা, একে আরও গতিশীল করা এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে কেডিএ রূপসা নতুন বাজার কেন্দ্রিক একটি বহুমাত্রিক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কেডিএ খুলনা অঞ্চলে বিশেষ করে মহানগরীর সুশৃঙ্খল উন্নয়ন এবং বাণিজ্যিক সম্প্রসারণের পক্ষে কাজ করছে।
গতকাল রোববার (০২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কেডিএ’র সম্মেলন কক্ষে কেডিএ রূপসা নতুন বাজার দোকান মালিক এ্যাসোসিয়েশন এবং খুলনা চিংড়ি বণিক সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ রূপসা নতুন বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসা বান্ধব পরিকল্পনা বাস্তবায়নে একটি প্রকল্প হাতে নিয়েছি। বাজারের অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করতে এবং ক্রেতা-বিক্রেতাদের কাছে আকর্ষণীয় একটি বহুতল কমপ্লেক্স নির্মাণ করতে খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছি।
অন্য প্রসঙ্গে তিনি আরও বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অবৈধ স্থাপনা বা জবর দখলের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে ফুটপাত, কেডিএ’র জায়গা বা অন্যের জায়গা দখলে নিয়ে ব্যবসা পরিচালনা করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন তিনি।
এসময়ে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন (উপসচিব), সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চ. দ.) কাজী সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা (উপসচিব), সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আব্দুল্লাহ কবি সাদ, পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ, উপ-পরিচালক (প্রশাসন চলতি) মো. ইজাদুর রহমান, কেডিএ রূপসা নতুন বাজার মালিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম নুরুল আলম দীপু, খুলনা চিংড়ি বণিক সমিতি’র সভাপতি এসএম নুরুজ্জামান বিপ্লব, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান মঞ্জির, সহ-সভাপতি এসএম মনোয়ার হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খুরশিদ আলম কাগজী, মো. শরিফুল ইসলাম, মো. শাহজাহান শেখ, এসএম মতিয়ার রহমান মতি, মো. নজরুল ইসলাম, হাজরা আব্দুর রাজ্জাক, মো. কামরুল ইসলাম, মো. খলিলুর রহমান, এসএম নুরুজ্জামান বিপ্লব, শেখ অলিউর রহমান ও মো. মিজানুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT