শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

দিঘলিয়ায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ পড়েছেন

দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়ায় একটি তিনতলা ভবনের পেছন থেকে মো: হাবিবুর রহমান ওরফে সায়েম (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাতের কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত হাবিবুর রহমান সায়েম দিঘলিয়া এলাকার মো: রফিকুল ইসলাম শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া এলাকার মো. আজিজুর রহমানের তিনতলা ভবনের পেছনে রক্তাক্ত অবস্থায় হাবিবুর রহমান সায়েমকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মুখমণ্ডলে রক্তের চিহ্ন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত সায়েমের বিরুদ্ধে বিভিন্ন সময়ে এলাকায় চুরির অভিযোগ ছিল বলে তারা দাবি করেন।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, তিনতলা ভবনের ছাদ থেকে লোহার দরজা চুরি করে ভবনের পেছন দিক দিয়ে একটি আমগাছ বেয়ে নিচে নামার সময় তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যেতে পারেন।

তবে তিনি কীভাবে এবং কী কারণে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT