
দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলার হাজিগ্রাম এলাকায় ˆবধ মালিকানাধীন জমি জোরপূর্বক দখল, প্রাণনাশের হুমকি এবং পরিবারের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. হাফিজুর রহমান|
শনিবার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, তিনি দিঘলিয়া উপজেলার হাজিগ্রাম ২ ন¤^র ওয়ার্ডের বাসিন্দা| দীর্ঘদিন ধরে তিনি ˆবধভাবে অর্জিত জমি ভোগদখল করে আসছেন| লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, পানিগাতি মৌজায় এসএ ও বিএস রেকর্ডভুক্ত মোট ৩.১২ একর জমির মধ্যে তার ˆবধ মালিকানাধীন ০.৪৫ একর জমি রয়েছে| তিনি জানান, ১৫০১ ন¤^র কবলা দলিল (১২/০১/১৯৮৯), ৪২৮/১৯ ন¤^র দলিল (১৩/০৩/২০১৯), ৫০১ ন¤^র হেবা দলিল (২৭/০৩/২০১৯) এবং ০৮/০৫/২০১৯ তারিখের হেবা ঘোষণা দলিলের মাধ্যমে তিনি জমিটির মালিকানা অর্জন করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন|
তার অভিযোগ, একই এলাকার মো. মামুন শেখ, মো. ইমরান শেখ ও আব্দুল মান্নান শেখ গত ১৯ ডিসে¤^র ২০২৫ তারিখে জোরপূর্বক তার জমি দখল করে নেন| এ ঘটনায় তার স্ত্রী নাহিদা বেগম বাদী হয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় আদালতে সিআর-৩/২০২৫ ন¤^র মামলা দায়ের করেন| বর্তমানে মামলার দুই আসামি মো. মামুন শেখ ও মো. ইমরান শেখ কারাগারে রয়েছেন বলে তিনি দাবি করেন|
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, আসামিরা কারাগারে থাকলেও তাদের পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন| এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে উল্লেখ করেন|
তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের প্রতি তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, জোরপূর্বক দখলকৃত জমি উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান| আরো উপস্থিত ছিলেন
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
মোছা: নাসিমা বেগম, আল-আমিন শেখ ও নাহিদ শেখ|
এ সময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন কালাম শেখ, এয়ার আলী, রেজাউল শেখ, কুদ্দুস শেখ এবং এয়ার লস্কর সহ উক্ত এলাকার অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ
সংবাদ সম্মেলনের শেষে মো. হাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন|
Leave a Reply