শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না : নতুন কেএমপি কমিশনার

  • প্রকাশিত সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩১ পড়েছেন

নিউজ ডেস্ক : খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে না। একই সাথে পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অপরাধ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভায় এই হুঁশিয়ারি দেন সদ্য যোগদানকৃত খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান।

নতুন কেএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় খুলনা মহানগরীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ট্রাফিক বিভাগ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। তিনি নগরীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন।

গুরুত্বপূর্ণ এই সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, এম, এম শাকিলুজ্জামানসহ কেএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT