শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

দাকোপে বাল্য বিয়ে প্রতিরোধে উঠান ˆবঠক

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৯ পড়েছেন

দাকোপ প্রতিনিধি : খুলনার দাকোপে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্য বিয়ে প্রতিরোধে উঠান ˆবঠক অনুষ্ঠিত হয়েছে| উপজেলা প্রশাসন ও খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তর এ ˆবঠকের আয়োজন করে|

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সরকার ঘোষিত মডেল গ্রাম পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক মিজ& হুরে জান্নাত| বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপপরিচালক আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তার, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শামিম হোসেন| অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তৃনমূলের নারী প্রতিনিধি রেখা বেগম, রুবিয়া খাতুন, সুইটি দাস, বিলকিস বেগম, মনিরা বেগম ও মোস্তাক ফকির প্রমুখ| এরপর তিনি চালনা এনসি ব্লু বার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়, চালনা পৌরসভা, খাটাইল কমিউিনিটি ক্লিনিক, উপজেলা ভূমি অফিস, পানখালী ইউনিয়ন ভূমি অফিস, পানখালী জেলে পল্লী, বটবুনিয়া খাল পুনঃখনন, বারইখালী আশ্রয়ণ প্রকল্প, বানীশান্তা ব্রথেল পরিদর্শন করেন| জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন এবং সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT