শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দশমিনায় বিএনপির জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০৬ পড়েছেন

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। আলীপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাদল খলিফার সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন,দেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক মো. মাহবুব আলম ফরাজি,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মো. খোরশেদ আলম,সহ-সভাপতিদ্বয় এডভোকেট মো.ওহাব চৌধুরী, মোফাজ্জেল হোসেন প্যাদা,সাধারন সম্পাদক শাহ আলম শানু,যুগ্ন সাধারন সম্পাদক মো.ফখরুজ্জামান বাদল প্রমুখ। জনসভায় বক্তারা বলেন,পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে হাসান মামুন ব্যতিত অন্য কোন প্রার্থী বা জোটকে মানবে না। উপজেলার বিএনপির নেতা-কর্মীরা আগের চেয়ে অনেক বেশী ঐক্যবদ্ধ। তাদের একটাই দাবী ধানের শীষে হাসান মামুনকে প্রার্থী ঘোষনা করা হোক,নইলে অন্য কোন বিকল্প প্রার্থী কিংবা আপোস মেনে নেয়া হবে না। দশমিনা উপজেলায় অন্য কোন জোট বা ভাড়াটে রাজনৈতিক ব্যক্তি এই এলাকার জনগন মানবে না। জনসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির সকল স্তরের নেতা-কর্মী অংশ গ্রহন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT