শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

তালা শিশুতীর্থ স্কুলে শিক্ষার মানোন্নয়নে সাংবাদিক আমিরুল ইসলাম কাগুজির মতবিনিময়

  • প্রকাশিত সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ পড়েছেন
‎তালা প্রতিনিধি : ‎সাতক্ষীরার তালায় শিশু শিক্ষা প্রতিষ্ঠান- শিশুতীর্থ স্কুলের শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শিশুতীর্থ স্কুল মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) আমিরুল ইসলাম কাগুজি।
‎বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক ও শিশু তীর্থ স্কুলের প্রতিষ্ঠাতা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তালা উপজেলার শিক্ষা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
‎সভায় বক্তারা বলেন, তালা শিশু তীর্থ স্কুল দীর্ঘদিন ধরে উপজেলায় শিশুবান্ধব ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটিকে নিম্ন-মাধ্যমিক স্তরে উন্নীত করা এখন সময়ের দাবি। এ জন্য সরকারি অনুমোদন অতি জরুরী।
‎প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম কাগুজি বলেন, “শিক্ষা ছাড়া কোনো সমাজের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তালার মতো উপজেলায় শিশু তীর্থের মতো প্রতিষ্ঠান আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। এই প্রতিষ্ঠানের নিম্ন-মাধ্যমিক অনুমোদন পেলে এখানকার দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আরও বেশি উপকৃত হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি আশ্বস্ত করেন।
‎
‎সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যাপক রেজাউল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য সাহা, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শিশুতীর্থের অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক গাজী জাহিদুর রহমান,
অধ্যাপক লক্ষণ চন্দ্র রায়,
প্রভাষক মুস্তাফিজুর রহমান রেন্টু ও সাংবাদিক জুলফিকার রায়হান।
‎সভা শেষে অতিথিবৃন্দ শিশুতীর্থ স্কুলের শ্রেণি কক্ষ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT