শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

ঢাকা মেডিকেলে যুদ্ধাপরাধী কয়েদির মৃত্যু

  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যুদ্ধাপরাধী কয়েদি ওবায়দুল হক আবু তাহের (৭০) মারা গেছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫০২ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি।
এর আগে কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে কারারক্ষী ইসরাফিল বলেন, গত ৩১ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ে যুদ্ধাপরাধী মামলার কয়েদি ওবায়দুল হক। আজ সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান তিনি। তার কয়েদি নং ৮৩৫৩/এ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় যুদ্ধাপরাধী এক কয়েদির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT