
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ৪ নভেম্বর) সকালে উপজেলা সদরে এবং নতুন বাজারে পৃথক পৃথক জন্মবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা এবং কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদ। শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মাদ নাজিম উদ্দীন, প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডল, শশাঙ্ক শেখর বাছাড়, রুপসী বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা বেগম শামসুন্নাহার লিয়াকত ও ইলিয়াস হোসেন। উপস্থিত ছিলেন প্রভাষক সোমা রায়, সমীরণ ঢালী, বিকাসেন্দু সরকার, পঞ্চানন সরকার, কওসার আলী মোড়ল, কবি ইমদাদুল হক, অসীম রায়, আফরা নাজলীন, রুপা রায়, আবু ইসহাক, শিক্ষার্থী বৃষ্টি, হ্যাপি, দীপান্বিতা, উর্মী ও হিরা।
অপরদিকে উপজেলার নতুন বাজারে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শংকর প্রসাদ দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উপদেষ্টা কবি ও ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি, কবি, লেখক,শিল্পী ও অবসরপ্রাপ্ত উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী (ফিরোজ), নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক শংকর প্রসাদ মুনি।
বক্তব্য রাখেন, সাংবাদিক ফারুক হোসেন, সাহেব আলী, জি, এম হারুন আর রশিদ, সমাজ সেবক সাথী সরকার, লিনজা আক্তার মিথিলা, রিমি আক্তার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার সুধিজন।
অনুষ্ঠানে মাধ্যমিক স্কুল পর্যায়ে কাজী ইমদাদুল হক এর কর্মময় জীবনী রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রতিযোগী ৩০ জন ছাত্র- ছাত্রীকে পুরষ্কার প্রদান করা হয়।
Leave a Reply