শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খোকসায় বিদ্যুতের শর্ট-সার্কিটে দোকান ভস্মীভূত

  • প্রকাশিত সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ পড়েছেন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পার্টসের দোকান ভস্মীভূত হয়েছে। এতে দোকানের ভেতরের বিপুল পরিমাণ পাখি ভ্যানের ব্যাটারি ও খুচরা যন্ত্রাংশ পুড়ে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
​ঘটনাটি ঘটে সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে। ক্ষতিগ্রস্ত দোকানের নাম ‘ইমরান ব্যাটারী অ্যান্ড পার্টস হাউজ’। দোকানটির মালিক ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার চরবাখরবা গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোঃ মাহাবুবুল আলম (৬৫)।
​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত পৌনে দুটোর সময় খোকসা বাজারের নাইট গার্ড মোঃ আলাউদ্দিন দোকানে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে খোকসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় খোকসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা টানা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণের দোকানে থাকা সকল মালামাল আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায়।
​ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ মাহাবুবুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দোকানে থাকা পাখি ভ্যানের ব্যাটারি ও পার্টসসহ প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার আনুমানিক ৯-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
​অগ্নিকাণ্ডের তীব্রতায় পাশেই অবস্থিত আরও দুটি দোকানে আগুনের তাপ ও ফায়ার সার্ভিসের পানি প্রবেশ করলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT