শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুলনা মহানগর সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাংগঠ‌নিক সভা অনু‌ষ্ঠিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ পড়েছেন

বিজ্ঞপ্তি : সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর কমিটির সাংগঠনিক সভা সোমবার রা‌তে সভাপতি গাজী আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার আবু তাহের এর সঞ্চালনায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ কাইফেং চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সভায় নবগ‌ঠিত কমিটির অভিষেক ও সে‌মিনার এবং কেন্দ্র থেকে অনুমোদিত নতুন কমিটির তালিকা স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর বিষয় আলোচনা হয়। অভিষেক ও সে‌মিনার সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে যুগ্ম সম্পাদক মোল্লা মারুফ রশিদকে আহবায়ক, সাংগঠ‌নিক সম্পাদক মোঃ নাসিরউদ্দিনকে সদস্য সচিব এবং রকিব উদ্দিন ফারাজি, এ্যাডঃ জিনারুল ইসলাম ও এ্যাডঃ আলমগীর খানকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । অভিষেক ও সে‌মিনা‌রের তারিখ সেপ্টেম্বর ২০২৬ মাসের শেষের দিকে সুবিধাজনক সময়ে নির্ধারণ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

সাংগঠনিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা ক‌রেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ ও ডাক্তার সৈয়দ আবু সইদ, যুগ্ম সম্পাদক মোল্লা মারুফ রশিদ ও এ্যাডঃ জিনারুল ইসলাম, সাংগঠ‌নিক সম্পাদক মোঃ নাসিরউদ্দিন, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক জদ্দার, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আলমগীর খান, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস আফরোজা বুলবুল, দপ্তর সম্পাদক অসীম কুমার বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক বিমল মল্লিক, সমাজ কল‌্যাণ সম্পাদক রকিব উদ্দিন ফারাজি, নির্বাহী সদস্য শেখ ফজলুর রহমান, মিসেস আখতার জাহান, মোঃ আকবর আলী, আবুল কালাম বাবুল, খন্দকার ইসলামুল হোসাইন চুন্নু, মোঃ মৌফারসের আলম লেনিন প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT