শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুলনায় ৫ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ১৩৪ কোটির প্রকল্প অনুমোদন

  • প্রকাশিত সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : খুলনা বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে পাঁচটি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের পূর্ত কাজের জন্য ১৩৪ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার ২৩৩ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বিদ্যুৎ বিভাগের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘বাপবিবোর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ) (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এসব উপকেন্দ্র নির্মাণ করা হবে। প্যাকেজ নম্বর ডব্লিউ-১০-এর আওতায় কাজগুলো বাস্তবায়ন করা হবে।

প্রস্তাব অনুযায়ী, পাঁচটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এতে চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। যাচাই-বাছাই শেষে চারটি দরপ্রস্তাবই কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা টিএস ট্রান্সফরমার্স লিমিটেড ও ফুজিয়ান ইয়ংফু পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানির সমন্বয়ে গঠিত যৌথ উদ্যোগের কাছ থেকে কাজটি কেনার প্রস্তাব করা হয়। তাদের দেওয়া ১৩৪ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার ২৩৩ টাকা দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

প্যাকেজটির আওতায় পাঁচটি ৩৩/১১ কেভি ক্ষমতার বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হবে। প্রতিটি উপকেন্দ্রের ক্ষমতা হবে ১দ্ধ১০/১৪ এমভিএ। ভূমি উন্নয়ন, নকশা প্রণয়ন, সরবরাহ, স্থাপন, পরীক্ষা ও চালুকরণের মাধ্যমে পুরো কাজ সম্পন্ন করা হবে।

প্রকল্পটির ব্যয় সরকারি অর্থ, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থ এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিজস্ব তহবিল থেকে নির্বাহ করা হবে।

প্রকল্পটি ২০২১ সালের ৪ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদিত হয়। এর বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT