শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ পড়েছেন

নিউজ ডেস্ক : উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে আজ (বুধবার) সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি একটি মেধাবী ও সুস্থ জাতি গঠনে শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ক্রীড়া ও স্বাস্থ্য শিক্ষা। শারীরিক সুস্থতা ও সুন্দর দেহ গঠনের পাশাপাশি মানুষের মন এবং মস্তিষ্ককে সচল ও প্রাণবন্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তরুণ সমাজকে সুনাগরিক ও আগামী দিনের যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি মাঠের ক্রীড়াঙ্গনে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, এই প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০টি জেলার বাছাইকৃত ক্রীড়াবিদরা অংশ নিয়েছেন। এখান থেকে যারা সফল ও বিজয়ী হবেন, তারা পরবর্তীতে জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করবেন। খুলনা অঞ্চল ক্রীড়াবিদ তৈরির একটি উর্বর ভূমি। এখানে অনেক দক্ষ ক্রীড়াবিদ রয়েছেন এবং এই আয়োজন থেকে আগামীতে দেশের জন্য আরও বড় বড় ক্রীড়া ব্যক্তিত্ব বেরিয়ে আসবে। একই সাথে প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল ক্রীড়াবিদকে নিজেদের সর্বোচ্চ নৈপুণ্য ও প্রতিভা প্রকাশ করার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মো: কামরুজ্জামান।

অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিভাগের ১০ জেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT