শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় শেখ হাসিনার ছবি ঝুলিয়ে জুতা নিক্ষেপ

  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে খুলনায় জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন ছাত্র জনতা। এ সময় অনেকে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন।
জুলাইয়ের অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে ঘিরে সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে ছাত্রজনতার একদল সদস্য জড়ো হন। তারা রায়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন এবং শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন। একই সাথে তারা শেখ হাসিনার ছবি পদদলিত করেন।
খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হামিম রাহাত বলেন, “ফ্যাসিস্ট খুনী হাসিনার সর্বোচ্চ রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না—ইনশাআল্লাহ।”
এদিকে, রায়কে কেন্দ্র করে খুলনা মহানগরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রায় উপলক্ষ্যে খুলনা মহানগরীতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। র‌্যারে টহল দল বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, শিববাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট বসিয়েছি। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT