ডেস্ক রিপোর্ট : জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে খুলনায় জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন ছাত্র জনতা। এ সময় অনেকে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন।
জুলাইয়ের অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে ঘিরে সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে ছাত্রজনতার একদল সদস্য জড়ো হন। তারা রায়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন এবং শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন। একই সাথে তারা শেখ হাসিনার ছবি পদদলিত করেন।
খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হামিম রাহাত বলেন, “ফ্যাসিস্ট খুনী হাসিনার সর্বোচ্চ রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না—ইনশাআল্লাহ।”
এদিকে, রায়কে কেন্দ্র করে খুলনা মহানগরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রায় উপলক্ষ্যে খুলনা মহানগরীতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। র্যারে টহল দল বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, শিববাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট বসিয়েছি। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com