শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩০ পড়েছেন

নিউজ ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আজ ০৪ আগস্ট (সোমবার) বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে আরও গতি আনা, বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, আপগ্রেডেশন নীতিমালা পরিমার্জন, সার্ভিস রুল প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গত এক বছরে টিচিং অ্যাসিস্ট্যান্টদের কর্মসম্পাদনের মূল্যায়ন প্রক্রিয়া চালু এবং খণ্ডকালীন শিক্ষক নিয়োগের বিষয়েও মতবিনিময় করা হয়।
সভায় জানানো হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘কিউ-১’ ও ‘কিউ-২’ মানের আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশে প্রণোদনা প্রদানের উদ্যোগ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের ৩৬টি গবেষণা প্রকাশনা প্রণোদনা পাওয়ার অপেক্ষায় রয়েছে।
সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন।
এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পরিচালকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT