শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা

  • প্রকাশিত সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩১ পড়েছেন
কালিয়া প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের “নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে দল গঠনের উদ্যোগ নিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছালাম ফয়জুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার এম. এম. শারাফাত হোসেন, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবিরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় কর্মসূচির উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি এবং উপজেলা পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’র মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। এর ফলে স্থানীয় পর্যায়ে ক্রীড়ার মানোন্নয়ন যেমন সম্ভব হবে, তেমনি জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরি করার পথ সুগম হবে।”
এ সময় উপজেলা পর্যায়ে দল গঠন, প্রশিক্ষণ কার্যক্রম শুরু এবং নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT