শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রামপালে গৌরম্ভায় সন্দেহভাজন যুবক-যুবতী আটক ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় হেরোইন ও কেমিক্যাল জব্দ শরণখোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন: ইউএনও আলী সুজা খুলনায় রবীন্দ্রনাথের ছবি পুনরায় আঁকার উদ্যোগ কেসিসি প্রশাসকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় দেখতে চান প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন: মির্জা ফখরুল

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৭ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডিসিদের প্রতি নির্দেশনায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে জেলা প্রশাসকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও স্থানীয় সরকারের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণই দেশের মালিক এবং তৃণমূল পর্যায়ে তারাই সবকিছু নির্ধারণ করেন, তাই তাদের সঙ্গে নিয়েই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।’
বিগত সরকারের দুর্নীতি ও অবকাঠামোস্থানীয় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে মন্ত্রী বলেন, ‘গত ১৬ বছরে স্থানীয় সরকারের যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এই দীর্ঘ সময়ে অবকাঠামো নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব অনিয়মের বিষয়ে তদন্ত করা হবে। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্নীতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
মন্ত্রী আরও বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে রাস্তাঘাট উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং প্রাথমিক শিক্ষার প্রসারে সরকার কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘বিশেষ করে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে তৃণমূলের মানুষের সেবা নিশ্চিত করা হবে।’
ডিসি সম্মেলনকে সরকারের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষেত্রে একটি অত্যন্ত প্রয়োজনীয় মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT