শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরে জিয়া স্মৃতি পাঠাগারের বইমেলা উদ্বোধন

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১৯ পড়েছেন

যশোর অফিস : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছে “বইমেলা ২০২৫”। জেলা বিএনপি’র তত্ত্বাবধানে ও জিয়া স্মৃতি পাঠাগার, যশোরের আয়োজনে বিকেলে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তাক আহম্মেদ পলাশ, সাধারণ সম্পাদক আরিফ হোসেন লতা, সাংগঠনিক সম্পাদক মাসুদ জামান, কোষাধ্যক্ষ জায়েদ মোহাম্মদ খালেদ, সদস্য মির্জা রিয়াজ, ফাইনারা বর্ণা, মারুফ হোসেন, পিয়াস, সোহেল ও রিফাত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বই পাঠের মাধ্যমে মুক্তচিন্তা ও গণতান্ত্রিক চেতনা বিকাশ লাভ করে। তাঁরা জিয়া স্মৃতি পাঠাগারের এ উদ্যোগকে প্রশংসা করেন এবং তরুণ প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT