শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্যামনগরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন গণশিক্ষা উপদেষ্টার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০০ পড়েছেন

তথ্যবিবরণী : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার গত রবিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে এই বিদ্যালয়গুলো অবস্থিত। বিদ্যালয়গুলো হচ্ছে পশ্চিম শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়ি দাতিনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়ি গোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নাগরিক সুবিধা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান দেখে উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন। এসময় তিনি এ অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহবান জানান।

শিক্ষক স্বল্পতার কারণে যেন বিদ্যালয়ের পাঠদান ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য যেসকল বিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি রয়েছে তা দ্রুত পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া চলমান উন্নয়ন কার্যক্রম গুলো দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম, শ্যামনগরের উপজেলা নির্বাহী অফিসার দিদারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT