শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণের ওপর গোলটেবিল আলোচনা সভা

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯৭ পড়েছেন

তথ্যবিবরণী : জলবায়ু প্ররোচিত অভিবাসী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনসংখ্যা, সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণের ওপর গোলটেবিল আলোচনা সভা সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। উপকূলীয় অঞ্চল থেকে মানুষ যেন মাইগ্রেশন না হয় সেদিকে সকলের নজর দিতে হবে এবং পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। কারিতাস প্রতিষ্ঠালগ্ন থেকে ছিন্নমূল মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, নগরায়নের ক্ষেত্রে উত্তম পরিকল্পনা করা প্রয়োজন। দুর্যোগ প্রবণ এলাকা থেকে কি পরিমান জনসংখ্যা মাইগ্রেশন হচ্ছে তাদের ডাটা তৈরি করতে হবে। নাগরিক সুবিধা যেমন কাজের ক্ষেত্র তৈরি, যোগাযোগ, স্কুল-কলেজ থাকে তা হলে উপকূলীয় অঞ্চল থেকে মানুষ মাইগ্রেশন হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান। এতে স্বাগত বক্তৃতা করেন কারিতাসের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ। গোলটেবিল আলোচনা সভায় কীনোট পেপার উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন কারিতাসের কর্মসূচি কর্মকর্তা ড. সুমন কুমার মালাকার। অনুষ্ঠানে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আব্দুল করিম, প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, ইউনিফেস এর চিফ মোঃ কাউসার হোসেন, কারিতাসের ডিআরআর সিসিএ এর প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডল, মিল কোর্ডিনেটর মোঃ ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেসি কোর্ডিনেটর কাকলী হালদার প্রমুখ বক্তৃতা করেন। উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন ৯, ২১, ২২ ও ৩১ নম্বর ওয়ার্ডে এবং সাতক্ষীরা জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন নামে একটি প্রকল্প চলমান রয়েছে। কারিতাস জার্মানি এবং বিএমজেড এতে অর্থায়নে সহযোগিতা করছে। এ প্রকল্পটি জানুয়ারি ২০২৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কেসিসির চারটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, প্রকল্প বাস্তবায়নের সাথে যুক্ত এসডিএনসি কমিটির সদস্য ও ক্ষতিগ্রস্থ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। বেসরকারি উন্নয়ন সংস্থা খুলনা কারিতাস এ অনুষ্ঠানের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT