শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

কালিগঞ্জে আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময়

  • প্রকাশিত সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ পড়েছেন

কালিগঞ্জ প্রতিনিধি : “নদী বাঁচাও, জীবন বাঁচাও — আদি যমুনা আমাদের গর্ব, আমাদের অস্তিত্ব।” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটি, সাতক্ষীরা ুএর নেতৃবৃন্দের পরিদর্শন ও মতবিনিময় সভা। রবিবারসকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও আন্দোলন কর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নদী রক্ষায় যৌথ উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আজিজুর রহমান, আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সম্পাদক আশেক ইলাহী, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মোমতাজ উদ্দিন বাপ্পী, নিত্যানন্দ সরকার, শেখ হাসান গফুর, ইকরামুজ্জামান, আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সদস্য কালিগঞ্জ ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কমিটির সদস্য এ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহম্মদ উল্লাহ বাচ্চু, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি ফজলুল হক, এবং দৈনিক যশোর বার্তা’র প্রতিনিধি শিমুল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT