শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

খুলনা জেলা রেডক্রিসেন্টের যুব প্রধানের পিতার ইন্তেকাল

  • প্রকাশিত সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১১৮ পড়েছেন

বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সাবেক যুব প্রধান শেখ আল আমিন ও বর্তমান যুব প্রধান শেখ লাবিব আল আজিজ এর পিতা শেখ মোঃ শহিদুল ইসলাম(৬৫) হৃদক্রিয়া বন্ধ হয়ে গত শুক্রবার জুম্মার নামাজের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন( ইন্নাল ইলাহি…. রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ পুত্র, ৫ ভাই, ২ বোন, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা ওইদিন রাতে এশার নামাজের পর ট্যান্করোড জামে মসজিদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন ট্যাংক রোড মসজিদের ইমাম মাওলানা মোঃ রেজাউল ইসলাম ইমামতি করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক কাউন্সিলর মোঃ গিয়াসউদ্দিন বনি, মহানগর বিএনপির সাবেক বিশেষ সম্পাদক ও সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইউছুফ হারুন মজনু, জাতীয়বাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক ব্যাংকার মোঃ শফিকুল ইসলাম, মরহুমের বড় ভাই মোঃ শরিফুল ইসলাম শরিফ, শেখ সেলিম, সামছুর রহমান, খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এসএম ফরিদ রানা, জেলা রেডক্রিসেন্ট এর সাবেক যুব প্রধান মোঃ গোলাম রব্বানী প্রমূখ। ওইদিন রাতেই টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT