মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

দুবলারচরে হরিণ শিকারের সময় ফাঁদসহ আটক ১

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ পড়েছেন

শরণখোলা আঞ্চলিক অফিসঃ সুন্দরবনের দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের সময় বিশ্বজিত রায় (২৫) নাম একজন তীর্থযাত্রী বনরক্ষীদের হাতে আটক হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সুন্দরবনের কুতুবখালী বনাঞ্চলে বনরক্ষীদের টহলের সময় তাকে আটক করা হয়। এ সময় অন্য চারজন সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস সোমবার সন্ধ্যায় দুবলারচর থেকে মোবাইল ফোনে জানান, সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শরণখোলা রেঞ্জের স্মার্ট টীম ও আলোরকোল ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথভাবে সুন্দরবনের আলোরকোলের কুতুবখালী বনে হেটে টহলের সময় সুন্দরবনের মধ্যে হরিণ ধরার জন্য ফাঁদ পেতে ৫ শিকারীকে বসে থাকতে দেখে। তা দেখে এগিয়ে যায় বনরক্ষীরা। বনরক্ষীদের দেখে ফাঁদ ফেলে শিকারীরা বনের মধ্যে দৌড়ে পালাতে থাকে। বনরক্ষীরা ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অপর চারজন বনের মধ্যে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তি হচ্ছে খুলনার ডুমুরিয়ার কুলাটি গ্রামের সুভাস রায়ের পুত্র বিশ্বজিৎ রায়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ হরিণ ধরার নাইলনের ফাঁদ জব্দ করা হয়েছে। আটক কৃত ব্যক্তিসহ তার অপর সঙ্গীরা দুবলার রাস উৎসবে অংশ নেওয়ার জন্য সুন্দরবনের দুবলায় এসেছিলো । আটক ব্যক্তিসহ অপর চারজনের বিরুদ্ধে বন আইনে একটি মামলা করা হবে এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরার জন্য বনরক্ষীরা সুন্দরবনের মধ্যে তল্লাশী চালাচ্ছেন বলে এসিএফ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT