মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১০ পড়েছেন
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে পুশবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রয় ও সংরক্ষণের অপরাধে এ সময় ৪ জন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয় এবং জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে আনুমানিক ১০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে উপজেলার লস্কর ইউনিয়নের আমতলা এলাকায় সড়ক ও আশপাশের স্থানে ভ্রাম্যমাণ ও তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্যানে ও ড্রামে রাখা চিংড়ির মান ও পরিবেশ যাচাই-বাছাই করা হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর কুমার সরকার এবং বাংলাদেশ নৌ পুলিশের এসআই জয়ন্ত হোড়সহ নৌ পুলিশের একটি দল। অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, “নিরাপদ ও মানসম্মত মৎস্যপণ্য নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সামান্য বাড়তি লাভের আশায় অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি রাখা বা কোনো ধরনের ক্ষতিকর পদার্থ প্রয়োগ করলে তা যেমন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে, তেমনি দেশের চিংড়ি খাতের সুনামও ক্ষুণ্ন হয়। আইন মেনে স্বাস্থ্যসম্মতভাবে ব্যবসা পরিচালনা করতে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি; অন্যথায় নিয়মিত এমন অভিযান ও কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT