মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

বাগেরহাটে ১৯ শয্যায় দেড় লাখ মানুষের চিকিৎসা, গ্যারেজে অ্যাম্বুলেন্স

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৯ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি ‌: চিকিৎসক সংকট, শয্যাস্বল্পতা, জরাজীর্ণ ভবন, টয়লেট ও ড্রেনেজ সমস্যাসহ নানা সংকটে ব্যাহত হচ্ছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। প্রায় দেড় লাখ মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটির কাগজে-কলমে শয্যাসংখ্যা ৫০টি হলেও বাস্তবে চালু রয়েছে মাত্র ১৯টি। এর মধ্যে ৪৭ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স উদ্বোধনের পরদিনই চারটি চাকা ও বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনায় সেটি এখন গ্যারেজবন্দি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪১ জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৬ জন। প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৫৫০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। শয্যাসংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে অবস্থান করে চিকিৎসা নিতে হচ্ছে। সীমিত জনবল ও অবকাঠামো নিয়ে বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে চিকিৎসক ও কর্মচারীদের আবাসিক ভবনগুলোর অবস্থাও নাজুক। বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে, বৃষ্টির পানি চুইয়ে কক্ষে ঢুকছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশনেও সমস্যা হচ্ছে। এতে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তি বাড়ছে।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ৪৭ লাখ টাকা মূল্যের অ্যাম্বুলেন্সটি নিয়ে। উদ্বোধনের পরদিনই দুর্বৃত্তরা এর চারটি চাকা ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। ফলে রোগীদের জরুরি পরিবহনে গুরুত্বপূর্ণ এই অ্যাম্বুলেন্সটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লেলিন বলেন, হাসপাতালের আবাসিক ভবনগুলোর অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে, এমনকি কক্ষের ভেতরেও পানি ঢোকে। দ্রুত এসব সমস্যার সমাধান না হলে এখানকার স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ৫৮টি স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকাজ শুরু হওয়ার কথা রয়েছে, যার মধ্যে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সও রয়েছে। অ্যাম্বুলেন্সের বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

দীর্ঘদিনের এসব সংকট নিরসন করে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, চিকিৎসক ও শয্যাসংখ্যা বৃদ্ধি এবং জরুরি পরিবহনব্যবস্থা সচল করে স্বাভাবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT