মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ০ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি ‌: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দরবন উপকূলের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন-জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রবল বাতাস ও সমুদ্রের উত্তাল ঢেউয়ের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা বেষ্টনী হিসেবে কাজ করে উপকূলীয় বনভূমি। কিন্তু নদী ও সমুদ্রের অব্যাহত ভাঙনে প্রতিবছর বিলীন হচ্ছে উপকূলের বনভূমির একটি অংশ। এতে ঝুঁকিতে পড়ছে সরকারের বিপুল বিনিয়োগে গড়ে তোলা বনাঞ্চল, বনজসম্পদ, বন্যপ্রাণীর আবাসস্থল এবং উপকূলের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা।
এই সংকট মোকাবিলায় সমুদ্রের ঢেউয়ের শক্তি প্রশমনে দেশীয় উপকরণনির্ভর বিশেষ বেড়া বা প্রতিবন্ধক কাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা—জাইকার (JICA) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যোগ উপকূলীয় বন রক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করছে। উদ্যোগটির লক্ষ্য, সমুদ্রের ঢেউ সরাসরি বনভূমিতে আঘাত হানার আগেই তার গতিশক্তি কমিয়ে দেওয়া এবং ভাঙনপ্রবণ এলাকায় পলি জমার অনুকূল পরিবেশ সৃষ্টি করা।
উপকূলীয় বনভূমির ভাঙন শুধু জমি হারানোর ঘটনা নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবেশগত ভারসাম্য, জীববৈচিত্র্যের অস্তিত্ব, স্থানীয় মানুষের জীবন-জীবিকা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা। বনভূমি বিলীন হওয়ার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে উপকূলের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে। ফলে বন রক্ষার পাশাপাশি ভাঙনপ্রবণ উপকূলীয় অঞ্চলকে স্থিতিশীল করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।
উপকূলীয় অঞ্চলে ভাঙনের অন্যতম প্রধান কারণ সমুদ্রের প্রবল ঢেউ, জোয়ার-ভাটার স্রোত, নদীর প্রবাহ, ঘূর্ণিঝড়জনিত জলোচ্ছ্বাস এবং উপকূলীয় বাতাসের তীব্র গতি। বিশেষ করে সমুদ্রের উন্মুক্ত অংশে ঢেউ সরাসরি বনভূমির ওপর আঘাত হানায় মাটির ক্ষয় বাড়ে। ক্রমাগত ঢেউয়ের আঘাতে গাছের গোড়ার মাটি সরে যায়, শিকড় উন্মুক্ত হয়ে পড়ে এবং একপর্যায়ে গাছ উপড়ে পড়ে কিংবা বনভূমি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়।
ফরিদপুরে ছেলের দেওয়া আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধ পিতার
ফরিদপুরে ছেলের দেওয়া আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধ পিতার
প্রাকৃতিক প্রক্রিয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় ভূপ্রকৃতির অস্থিতিশীলতা এ সংকটকে আরও জটিল করে তুলছে। ফলে প্রচলিত পদ্ধতিতে শুধু গাছ লাগিয়ে বন সৃষ্টি করলেই অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব হচ্ছে না। বন সৃজনের আগে ভূমির স্থিতিশীলতা নিশ্চিত করা এবং ঢেউয়ের শক্তি প্রশমনের কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে উঠেছে।
এ লক্ষ্যেই সমুদ্রের উন্মুক্ত প্রান্তে নির্দিষ্ট নকশা ও পরিকল্পনা অনুযায়ী স্থানীয়ভাবে সহজলভ্য ও তুলনামূলক স্বল্পমূল্যের উপকরণ দিয়ে বিশেষ বেড়া বা প্রতিবন্ধক কাঠামো নির্মাণ করা হচ্ছে। বিজ্ঞানভিত্তিক বন ব্যবস্থাপনায় এটি নতুন সংযোজন। এসব কাঠামো ঢেউকে সম্পূর্ণ আটকে না দিয়ে নিয়ন্ত্রিতভাবে তার শক্তি প্রশমিত করতে সহায়তা করে। এতে পানির প্রবাহের গতিশক্তি কমে, মাটির ক্ষয় হ্রাস পায় এবং ভাঙনপ্রবণ এলাকায় পলি জমার অনুকূল পরিবেশ তৈরির সম্ভাবনা থাকে।
ধীরে ধীরে পলি জমে ভূমি স্থিতিশীল হলে সেখানে নতুন করে গাছপালা জন্মানো এবং বনায়নের উপযোগী পরিবেশ গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হতে পারে। স্থানীয় উপকরণের ব্যবহার, জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মাধ্যমে এ পদ্ধতিকে আরও কার্যকর করার সুযোগ রয়েছে।
প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বন রক্ষার এই উদ্যোগের বিশেষত্ব হলো, ব্যয়বহুল ও শক্ত অবকাঠামোর পরিবর্তে তুলনামূলক সহজ উপকরণ দিয়ে ঢেউয়ের আঘাত প্রশমনের চেষ্টা। প্রয়োজন অনুযায়ী কাঠামোর নকশা পরিবর্তন এবং দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের মাধ্যমে এর কার্যকারিতা মূল্যায়ন করা সম্ভব।
এ উদ্যোগ সফল হলে এর সুফল শুধু বনভূমির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। উপকূলীয় বন টিকে থাকলে গাছপালা, বন্যপ্রাণী, পাখি, সরীসৃপ, কীটপতঙ্গ ও জলজ প্রাণীর আবাসস্থলও সুরক্ষিত থাকবে। বজায় থাকবে প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল ও পরিবেশগত ভারসাম্য। একই সঙ্গে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় উপকূলীয় বন প্রাকৃতিক প্রতিরক্ষা বেষ্টনী হিসেবে ভূমিকা রাখতে পারবে।
বনভূমি রক্ষা পেলে উপকূলীয় জনপদ, কৃষিজমি, ঘরবাড়ি ও অবকাঠামোর ওপর দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমানোর ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে। সুরক্ষিত থাকবে বন সৃজন ও উপকূলীয় পরিবেশ সংরক্ষণে সরকারের দীর্ঘদিনের বিনিয়োগ। দেশীয় উপকরণনির্ভর বেড়া নির্মাণ এবং বিজ্ঞানভিত্তিক বন ব্যবস্থাপনার এ উদ্যোগ প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে উপকূল রক্ষার একটি আশাব্যঞ্জক দৃষ্টান্ত।
এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার পরিবেশ-প্রতিবেশ রক্ষায় বদ্ধপরিকর। টেকসই উন্নয়নের পূর্বশর্ত পরিবেশ রক্ষা। এ জন্য বনভূমি বাড়ানোর পাশাপাশি বৃক্ষ রোপণ করতে হবে। তবে শুধু বৃক্ষ রোপণ করলেই হবে না, রোপিত গাছ বাঁচিয়ে রাখতেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে সাগরপাড়ে বৃক্ষরোপণের পাশাপাশি ঝড় ও জলোচ্ছ্বাসে যাতে গাছগুলো ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাইকার আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতায় নেওয়া এ উদ্যোগকে উপকূলীয় ভাঙন মোকাবিলায় সম্ভাবনাময় অভিযোজন কৌশল হিসেবে দেখা হচ্ছে। তবে এর দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে যথাযথ বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, স্থানীয় মানুষের অংশগ্রহণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং উপকূলের ভৌগোলিক বৈশিষ্ট্য অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের ওপর।
সমুদ্রের উত্তাল ঢেউয়ের বিরুদ্ধে দেশীয় উপকরণে গড়ে তোলা এই প্রতিবন্ধক কাঠামো কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে বাস্তবায়ন ও পর্যবেক্ষণের ফলাফলের ওপর। তবে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও প্রকৃতির সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে উপকূলীয় বন, জীববৈচিত্র্য এবং লাখো মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দরবন উপকূলের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন-জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রবল বাতাস ও সমুদ্রের উত্তাল ঢেউয়ের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা বেষ্টনী হিসেবে কাজ করে উপকূলীয় বনভূমি। কিন্তু নদী ও সমুদ্রের অব্যাহত ভাঙনে প্রতিবছর বিলীন হচ্ছে উপকূলের বনভূমির একটি অংশ। এতে ঝুঁকিতে পড়ছে সরকারের বিপুল বিনিয়োগে গড়ে তোলা বনাঞ্চল, বনজসম্পদ, বন্যপ্রাণীর আবাসস্থল এবং উপকূলের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা। এই সংকট মোকাবিলায় সমুদ্রের ঢেউয়ের শক্তি প্রশমনে দেশীয় উপকরণনির্ভর বিশেষ বেড়া বা প্রতিবন্ধক কাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাÑজাইকার (ঔওঈঅ) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যোগ উপকূলীয় বন রক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করছে। উদ্যোগটির লক্ষ্য, সমুদ্রের ঢেউ সরাসরি বনভূমিতে আঘাত হানার আগেই তার গতিশক্তি কমিয়ে দেওয়া এবং ভাঙনপ্রবণ এলাকায় পলি জমার অনুকূল পরিবেশ সৃষ্টি করা। উপকূলীয় বনভূমির ভাঙন শুধু জমি হারানোর ঘটনা নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবেশগত ভারসাম্য, জীববৈচিত্র্যের অস্তিত্ব, স্থানীয় মানুষের জীবন-জীবিকা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা। বনভূমি বিলীন হওয়ার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে উপকূলের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে। ফলে বন রক্ষার পাশাপাশি ভাঙনপ্রবণ উপকূলীয় অঞ্চলকে স্থিতিশীল করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। উপকূলীয় অঞ্চলে ভাঙনের অন্যতম প্রধান কারণ সমুদ্রের প্রবল ঢেউ, জোয়ার-ভাটার স্রোত, নদীর প্রবাহ, ঘূর্ণিঝড়জনিত জলোচ্ছ্বাস এবং উপকূলীয় বাতাসের তীব্র গতি। বিশেষ করে সমুদ্রের উন্মুক্ত অংশে ঢেউ সরাসরি বনভূমির ওপর আঘাত হানায় মাটির ক্ষয় বাড়ে। ক্রমাগত ঢেউয়ের আঘাতে গাছের গোড়ার মাটি সরে যায়, শিকড় উন্মুক্ত হয়ে পড়ে এবং একপর্যায়ে গাছ উপড়ে পড়ে কিংবা বনভূমি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। প্রাকৃতিক প্রক্রিয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় ভূপ্রকৃতির অস্থিতিশীলতা এ সংকটকে আরও জটিল করে তুলছে। ফলে প্রচলিত পদ্ধতিতে শুধু গাছ লাগিয়ে বন সৃষ্টি করলেই অনেক ক্ষেত্রে কাক্সিক্ষত সাফল্য পাওয়া সম্ভব হচ্ছে না। বন সৃজনের আগে ভূমির স্থিতিশীলতা নিশ্চিত করা এবং ঢেউয়ের শক্তি প্রশমনের কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে উঠেছে। এ লক্ষ্যেই সমুদ্রের উন্মুক্ত প্রান্তে নির্দিষ্ট নকশা ও পরিকল্পনা অনুযায়ী স্থানীয়ভাবে সহজলভ্য ও তুলনামূলক স্বল্পমূল্যের উপকরণ দিয়ে বিশেষ বেড়া বা প্রতিবন্ধক কাঠামো নির্মাণ করা হচ্ছে। বিজ্ঞানভিত্তিক বন ব্যবস্থাপনায় এটি নতুন সংযোজন। এসব কাঠামো ঢেউকে সম্পূর্ণ আটকে না দিয়ে নিয়ন্ত্রিতভাবে তার শক্তি প্রশমিত করতে সহায়তা করে। এতে পানির প্রবাহের গতিশক্তি কমে, মাটির ক্ষয় হ্রাস পায় এবং ভাঙনপ্রবণ এলাকায় পলি জমার অনুকূল পরিবেশ তৈরির সম্ভাবনা থাকে। ধীরে ধীরে পলি জমে ভূমি স্থিতিশীল হলে সেখানে নতুন করে গাছপালা জন্মানো এবং বনায়নের উপযোগী পরিবেশ গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হতে পারে। স্থানীয় উপকরণের ব্যবহার, জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মাধ্যমে এ পদ্ধতিকে আরও কার্যকর করার সুযোগ রয়েছে। প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বন রক্ষার এই উদ্যোগের বিশেষত্ব হলো, ব্যয়বহুল ও শক্ত অবকাঠামোর পরিবর্তে তুলনামূলক সহজ উপকরণ দিয়ে ঢেউয়ের আঘাত প্রশমনের চেষ্টা। প্রয়োজন অনুযায়ী কাঠামোর নকশা পরিবর্তন এবং দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের মাধ্যমে এর কার্যকারিতা মূল্যায়ন করা সম্ভব। এ উদ্যোগ সফল হলে এর সুফল শুধু বনভূমির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। উপকূলীয় বন টিকে থাকলে গাছপালা, বন্যপ্রাণী, পাখি, সরীসৃপ, কীটপতঙ্গ ও জলজ প্রাণীর আবাসস্থলও সুরক্ষিত থাকবে। বজায় থাকবে প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল ও পরিবেশগত ভারসাম্য। একই সঙ্গে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় উপকূলীয় বন প্রাকৃতিক প্রতিরক্ষা বেষ্টনী হিসেবে ভূমিকা রাখতে পারবে। বনভূমি রক্ষা পেলে উপকূলীয় জনপদ, কৃষিজমি, ঘরবাড়ি ও অবকাঠামোর ওপর দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমানোর ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে।
সুরক্ষিত থাকবে বন সৃজন ও উপকূলীয় পরিবেশ সংরক্ষণে সরকারের দীর্ঘদিনের বিনিয়োগ। দেশীয় উপকরণনির্ভর বেড়া নির্মাণ এবং বিজ্ঞানভিত্তিক বন ব্যবস্থাপনার এ উদ্যোগ প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে উপকূল রক্ষার একটি আশাব্যঞ্জক দৃষ্টান্ত। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার পরিবেশ-প্রতিবেশ রক্ষায় বদ্ধপরিকর। টেকসই উন্নয়নের পূর্বশর্ত পরিবেশ রক্ষা। এ জন্য বনভূমি বাড়ানোর পাশাপাশি বৃক্ষ রোপণ করতে হবে। তবে শুধু বৃক্ষ রোপণ করলেই হবে না, রোপিত গাছ বাঁচিয়ে রাখতেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে সাগরপাড়ে বৃক্ষরোপণের পাশাপাশি ঝড় ও জলোচ্ছ্বাসে যাতে গাছগুলো ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। জাইকার আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতায় নেওয়া এ উদ্যোগকে উপকূলীয় ভাঙন মোকাবিলায় সম্ভাবনাময় অভিযোজন কৌশল হিসেবে দেখা হচ্ছে। তবে এর দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে যথাযথ বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, স্থানীয় মানুষের অংশগ্রহণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং উপকূলের ভৌগোলিক বৈশিষ্ট্য অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের ওপর। সমুদ্রের উত্তাল ঢেউয়ের বিরুদ্ধে দেশীয় উপকরণে গড়ে তোলা এই প্রতিবন্ধক কাঠামো কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে বাস্তবায়ন ও পর্যবেক্ষণের ফলাফলের ওপর। তবে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও প্রকৃতির সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে উপকূলীয় বন, জীববৈচিত্র্য এবং লাখো মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে সাধারণত নির্মল বায়ুর আধার হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় বনের বায়ুমণ্ডলের এমন এক উদ্বেগজনক চিত্র উঠে এসেছে, যা পরিবেশবিদদের ভাবিয়ে তুলেছে। ২০২৪ ও ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সুন্দরবনের খুলনা, সাতক্ষীরা, শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, বনের বিভিন্ন স্থানে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) এবং ক্ষুদ্র বস্তুকণার (পিএম ১০) পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি। পানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) ও আরণ্যক ফাউন্ডেশন যৌথভাবে এই ভিত্তিগত সমীক্ষাটি পরিচালনা করেছে, যার ফলাফল গত ১৪ সেপ্টেম্বর বন ভবনে অনুষ্ঠিত এক কর্মশালায় উপস্থাপন করা হয়। সেটির সঙ্গে যখন পিএম ২.৫-এর মতো দূষিত পদার্থ যোগ হয়, তখন গাছপালা, মৌমাছি, পাখিসহ অন্যান্য প্রাণী ক্ষতিগ্রস্ত হতে পারে। এর অংশ হিসেবে বায়ুপরিস্থিতিও খতিয়ে দেখা হয়।
গবেষণার তথ্য অনুযায়ী, সুন্দরবনের শরণখোলা রেঞ্জে প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫ পাওয়া গেছে ১০২ মাইক্রোগ্রাম এবং পিএম ১০ পাওয়া গেছে ১১৪ মাইক্রোগ্রাম। দ্বিতীয় সর্বোচ্চ দূষণ শনাক্ত হয়েছে চাঁদপাই রেঞ্জে, যেখানে পিএম ২.৫-এর মাত্রা ছিল ৮৯ দশমিক ৩ মাইক্রোগ্রাম এবং পিএম ১০-এর মাত্রা ছিল ৯৮ দশমিক ১ মাইক্রোগ্রাম। বাংলাদেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী, প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫-এর মাত্রা ৩৫ মাইক্রোগ্রামের বেশি হলে তাকে অস্বাস্থ্যকর ধরা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী এই সীমা আরও কঠোর, মাত্র ৫ মাইক্রোগ্রাম। সুন্দরবনের বাতাসে পাওয়া দূষণকণা নির্ধারিত সব মানদণ্ডকেই ছাড়িয়ে গেছে। তবে সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও কার্বন মনোঅক্সাইডের মাত্রা এখনো সহনীয় পর্যায়ে রয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। বায়ুদূষণনিয়ন্ত্রণ বিধিমালা–২০২২ অনুযায়ী প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫–এর উপস্থিতি ৩৫ মাইক্রোগ্রামের বেশি হলে তা অস্বাস্থ্যকর। আর পিএম ১০ প্রতি ঘনমিটারে ৪৫ মাইক্রোগ্রামের বেশি হলে সেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অন্যদিকে ২০২১ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বায়ুমান নির্দেশিকা অনুযায়ী, পিএম ২.৫ প্রতি ঘনমিটার বাতাসে ৫ মাইক্রোগ্রামের বেশি হলে সেটি অস্বাস্থ্যকর বাতাস।
বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনের পরিবেশ এমনিতেই লবণাক্ততার চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এখন এর সঙ্গে বায়ুদূষণ যুক্ত হওয়ায় গাছপালা ও প্রাণিকুলের টিকে থাকা আরও কঠিন হয়ে পড়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ জানান, সুন্দরবনের বাস্তুতন্ত্র কেবল বাঘ বা হরিণের ওপর নির্ভরশীল নয়; বরং এখানে মৌমাছি ও প্রজাপতির মতো ছোট কীটপতঙ্গও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বায়ুদূষণের কারণে গাছের পাতায় ও ফুলে এই সূক্ষ্ম ধূলিকণা জমে যাচ্ছে। এতে মৌমাছিসহ মধু সংগ্রহকারী পতঙ্গরা বাধাগ্রস্ত হচ্ছে, যা সামগ্রিক পরাগায়ন প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনের পানিতে শুধু নয়, বাতাসেও লবণাক্ততা আছে।
বায়ুদূষণের এই উৎস সম্পর্কে সিইজিআইএস-এর পরিবেশবিশেষজ্ঞ মুতাসিম বিল্লাহ ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার একই মত ব্যক্ত করেছেন। তাঁদের মতে, মোংলাকেন্দ্রিক শিল্পকারখানা, বিশেষ করে পশুর চ্যানেল দিয়ে চলাচলকারী জাহাজ থেকে সিমেন্টের কাঁচামাল বা ক্লিংকার খালাস এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা পরিবহনের সময় বিপুল পরিমাণ ধূলিকণা বাতাসে মিশছে। এছাড়া শুষ্ক মৌসুমে আগুনের ঘটনা এবং আন্তঃদেশীয় বা ট্রান্সবাউন্ডারি দূষণও সুন্দরবনের বায়ুমান অবনতির পেছনে বড় কারণ। জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনায় আন্তঃদেশীয় দূষণের প্রভাব ২১ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে, যা সুন্দরবনের ক্ষেত্রেও সত্য।
সুন্দরবনের সামগ্রিক প্রতিবেশব্যবস্থা নিয়ে এটাই প্রথম আনুষ্ঠানিক বেজলাইন স্টাডি। গবেষণার পরামর্শ অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে পিএম ২.৫ এবং সালফার ডাই-অক্সাইডকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ প্রয়োজন। বায়ুদূষণ রোধে নৌবাহিনী ও বন বিভাগকে ক্লিংকার ও কয়লা খালাসের ক্ষেত্রে কঠোর নিয়ম অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বাতাসের আর্দ্রতা, গতিপথ এবং তাপমাত্রার পরিবর্তনের সাথে দূষণের সম্পর্ক বুঝতে ধারাবাহিক ও সুনির্দিষ্ট বৈজ্ঞানিক নজরদারির তাগিদ দিয়েছেন গবেষকরা। কেবল মাঝেমধ্যে জরিপ নয়, সুন্দরবনকে বাঁচাতে প্রয়োজন সার্বক্ষণিক ও আধুনিক তদারকি ব্যবস্থা। সুন্দরবনের প্রাণী, বায়ু, মাটি, পানি ও বৃক্ষসম্পদ তথা সামগ্রিক প্রতিবেশব্যবস্থা নিয়ে ‘ইকোলজিক্যাল মনিটরিং অব সুন্দরবন’ শীর্ষক প্রথম এই বেজলাইন স্টাডি (ভিত্তিমূলক সমীক্ষা) করা হয়। সদিচ্ছায় ফিরতে পারে চকরিয়া সুন্দরবন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT