মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ পড়েছেন
বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে এসআরবি-৮ এর অভিযানে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। সুত্রে জানা যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বন্দরে টোল প্লাজার সামনে গত ২৩ নভেম্বর  বিকেলে এসআরবি’র অভিযানে ৩ মাদক কারবারিকে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন
কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার ধনাই তরী গ্রামের মৃত হারিজের ছেলে আরিফ হোসেন (৩৬) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শামুখ গ্রামের সেলিমের ছেলে ওমর সানি @ মুন্না (১৯) ও কুমিল্লা জেলার সদর দক্ষিণের সুশির পার গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৪২)। উল্লেখ্য আটককৃত মাদক কারবারিদের উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান আটককৃত মাদক কারবারি ৩ জনকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT