মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

দুবলারচরে রাস উৎসব শুরু আজ : আগামীকাল পূণ্যস্নান

  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২০ পড়েছেন

শেখ মোহাম্মদ আলী, শরণখোলাঃ রাস উৎসবে যোগ দিতে দশ সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী রবিবার সকালে সুন্দরবনের দুবলারচরে রওয়ানা হয়েছেন। বঙ্গোপসাগর তীরে দুবলার আলোরকোলে আজ সোমবার (২৩ নভেম্বর) উৎসব শুরু হচ্ছে। মঙ্গলবার সকালে সাগরে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের রাস উৎসব।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ হামিদুর রহমান জানান, রবিবার (২২ নভেম্বর) দুপুর পর্যন্ত তার ষ্টেশন থেকে ২৯৪টি নৌযানে পাশ নিয়ে ৬ হাজার দুইশত ৯ জন এবং ঢাংমারী ষ্টেশন থেকে ১১১টি নৌযানে পাশ নিয়ে দুই হাজার তিনশত ৭১ জন তীর্থযাত্রী দুবলারচরে রওয়ানা হয়েছেন। এছাড়াও সুন্দরবন পশ্চিম থেকে অনেক তীর্থযাত্রী দুবলারচরে গেছেন।
দুবলার আলোরকোল থেকে রাশ উৎসব উদ্যাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ রবিবার দুপুরে মোবাইল ফোনে জানান, প্রতি বছরের ন্যায় এবারও দুবলার আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের রাশ উৎসব পালনের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। রাশ উৎসব পালনের জন্য অস্থায়ী মন্দির নির্মাণ ও রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করা হয়েছে। তিথি অনুযায়ী সোমবার (২৩ নভেম্বর) রাতে অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে পূজা-অর্চনা,ভজন,কীর্তন অনুষ্ঠিত হবে। এ উৎসবে সাতক্ষীরা, খুলনা, ফরিদপুর, নড়াইল, ঢাকা, বাগেরহাটসহ দেশের বিভিন্নপ্রান্তের সনাতন ধর্মের কয়েক হাজার মানুষ দুবলার আলোরকোলে সমবেত হবেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে পূণ্যার্থীরা সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান করে তারা বাড়ীর পথে রওয়ানা হবেন বলে রাশ উৎসব উদ্যাপন কমিটির সভাপতি জানিয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, রাস উৎসবে যাওয়ার জন্য রবিবার (২২ নভেম্বর) সকাল থেকে শুধুমাত্র সনাতনধর্মাবলম্বীদের অনুমতিপত্র (পাশ) দেওয়া হয়। রাশ উৎসবে নিরাপদ যাতায়াতের জন্য প্রতিবছরের মতো এবারও বন বিভাগ পাঁচটি রুট নির্ধারণ করেছে। উৎসব নির্বিঘ্ন করতে বনরক্ষী, কোস্ট গার্ড ও নৌবাহিনী সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম চালাবে। কেউ যাতে হরিণসহ বণ্যপ্রাণী শিকার করতে না পারে সে জন্য বনরক্ষীরা সার্বক্ষনিক কঠোর নজরদারী চালাবে বলে ডিএফও জানিয়েছেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, গত কয়েক দশকে রাশ উৎসবকে কেন্দ্র করে দুবলারচরের আলোরকোলে জমজমাট মেলা বসতো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থী, দর্শনার্থী ও ব্যবসায়ীরা সেখানে সমবেত হতেন। রাশ পূজা ও মেলাকে লক্ষ্য করে আসতেন বিদেশি পর্যটকেরও। কিন্তু মেলাকে কেন্দ্র করে অতিরিক্ত মানুষের উপস্থিতি, বর্জ্য, শব্দ দূষণসহ সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে শুরু করে। এছাড়াও পূণ্যার্থীদের ছদ্মবেশে হরিণ শিকারি চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২১ সাল থেকে রাশ উৎসবের মেলা বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে শুধু ধর্মীয় রীতিনীতি পালনে মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে এই উৎসব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT