মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

পূণ্যস্নানের মধ্যে দিয়ে শেষ হয়েছে দুই দিনের দুবলারচরের রাস উৎসব

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ পড়েছেন

শেখ মোহাম্মদ আলী, শরণখোলাঃ দুবলার আলোরকোলে সনাতনধর্মবালম্বীদের দুই দিনের রাস উৎসব সমুদ্রের নোনাজলে পূণ্যস্নানের মধ্যে দিয়ে মঙ্গলবার ভোরে শেষ হয়েছে। পূণ্যস্নান শেষে তীর্থযাত্রীরা বাড়ীর পথে রওয়ানা হয়েছেন। এবারের রাস উৎসবে দশ সহস্রাধিক সনাতন ধর্মের তীর্থযাত্রী দুবলারচরে সমবেত হয়েছিলেন।
দুবলার আলোরকোল থেকে রাশ উৎসব উদ্যাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মোবাইল ফোনে জানান, দুই দিনের রাস উৎসব মঙ্গলবার ভোরে পূণ্যস্নানের মধ্যে দিয়ে শেষ হয়েছে। এর আগে সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে আলোরকোলের অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে তীর্থযাত্রীরা পূজা- অর্চনা, ভজন,কীর্তন ও স্রষ্টার আরাধনা করেন। মঙ্গলবার প্রত্যুষে সাগরের প্রথম জোয়ারের নোনাজলে তীর্থযাত্রীরা পূণ্যস্নান সেরে তারা নিজ নিজ বাড়ীর পথে নৌযানে করে রওয়ানা হয়ে গেছেন বলে তিনি জানিয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলারচরের রাস উৎসব ব্যপক উৎসাহ ও ধর্মীয়ভাব গাম্ভির্য্যে পালিত হয়েছে। এবারের রাস উৎসবে প্রায় দশ হাজার তীর্থযাত্রী অংশ নিয়েছেন। তীর্থযাত্রীদের যাতায়াত পথে বনরক্ষী, পুলিশ, কোষ্টগার্ড, নৌবাহিনী ও র‌্যাবসহ আইনশৃখলা বাহিনী নিরাপত্তা বিধান করেছে। উৎসবের পরিবেশ দেখতে বাগেরহাট জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা দুবলার আলোরকোলে এসেছিলেন। মঙ্গলবার ভোরে সাগরের প্রথম জোয়ারে হিন্দু ধর্মের নানা বয়সী নারী,পুরুষ ও শিশু তীর্থযাত্রীরা পূণ্যস্নান সেরে তাদের নিজ নিজ গন্তব্যে রওয়ানা হয়েয়ে গেছেন বলে ডিএফও জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT