
বটিয়াঘাটা প্রতিনিধি : স্হানীয় এমপি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমীর এজাজ খান বলেছেন,গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে জাতীয়তাবাদী দলের কোন বিকল্প নেই।পতিত সরকারের দীর্ঘ ১৭ বছরের জেল-জুলুম, হত্যা- ধর্ষন আর গুমের রাজনীতি ও একদলীয় শাসন ব্যবস্হার হাত থেকে রেহাই পেতে বাংলার মানুষ বিএনপিকে বিজয়ী করে তাদের ভাগ্যউন্নোয়নে আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। কিন্তু ক্ষমতার স্বাদ ভুলতে না পেরে ফ্যাসিষ্ট সরকার দেশ ও দেশের বাইরে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।সে জন্য জনসাধারণকে সজাগ থাকতে হবে।তিনি শনিবার বিকাল তিনটায় বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট, বালিয়াডাঙ্গা ও জলমা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে স্হানীয় জিরোপয়েন্ট চত্বরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম জনি, সাবেক সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, বিএনপিনেতা সাইফুর রহমান, কামরুল ইসলাম সিপার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, বিএনপিনেতা ওয়াহেদুজ্জামান,ইউপি চেয়ারম্যান আসলাম হালদার,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম কবীর ও আরিফুজ্জামান দুলু, রুহুল মোমেন লিটন,রাশেদ কামাল, শফিক মৌলঙ্গী,ভাঃ ইউপি চেয়ারম্যান কবীর আকুন্জী,আবুবক্কর সিদ্দিক নিরু,বাহাদুর মুন্সি, আবুল হোসেন, আসাবুর রহমান হাওলাদার, মোল্যা হামিদুর রহমান, মহিলা দলনেত্রী আয়শা আক্তার সোনিয়া, বায়েজিদ বিশ্বাস, প্রমূখ।মিছিলটি সাচিবুনিয়া থেকে গল্লামারী মোড় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গেট হয়ে জিরোপয়েন্ট গোলচত্বরে এসে শেষ হয়।
Leave a Reply