শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

বটিয়াঘাটায় পোল্ট্রিফার্মের মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ৩

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ পড়েছেন

বটিয়াঘাটা প্রতিনিধি ‌: বটিয়াঘাটা উপজেলা সদরের একটি পোল্ট্রি ফার্ম থেকে শতকোটি টাকার সম্পদ চুরির পর শুক্রবার ফার্মের কেয়ারটেকারসহ তিনজন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তারা হলেন, কেয়ারটেকার কিসমতফুলতলা গ্রামের শাহিন বিশ্বাস (৫৪) পিতামৃত আনোয়ার উদ্দিন বিশ্বাস, হাচান হাওলাদার (৪০) পিতা ইউনুস হাওলাদার, ইয়াসিন হাওলাদার (৪১) পিতা আব্দুল খালেক হাওলাদার। তাদের জিজ্ঞাসাবাদে আরও ১০/১২ জনের নাম উঠে এসেছে। পুলিশ এবং স্থানীয়রা জানান, চক্রটি দীর্ঘদিন ধরে অনুপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খানের পোল্ট্রিফার্মে চুরি করে আসছিল। বাচ্চা ফুটানো হ্যাচারি, ট্রানেসফরমার, উচ্চ ক্ষমতার জেনারেটর, সিলিংফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল ফার্ম থেকে চুরি করে। শুক্রবার রাত দুইটার দিকে অন্যান্য মালামাল চুরির সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনা স্থল থেকে মালামালসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলমের পোল্ট্রিফার্ম থেকে মালামাল চুরির সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জুয়া, মাদক, চুরিসহ জনগণের শান্তি বিনষ্টের বিরুদ্ধে জিরোটলারেন্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT