বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা থানা পুলিশ বুধবার দিবাগত রাত সাড়ে একটার দিকে উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের দেবীতলা এলাকার রাস্তার পাশে খাসজমির উপর একটি কাঁচা ঘরে অভিযান পরিচালনা করে ৭৫ পিস ইয়াবাসহ মোঃ রসুল শেখ (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। সে ওই এলাকার ইসমাইল শেখের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পবিত্র বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্স উক্ত এলাকায় এক অভিযান চালিয়ে তাকে আটক করে।পুলিশ জানায়, আটক রসুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ২০১৯ ও ২০২২ সালে পৃথক দুটি মাদক মামলা ও খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানায় ২০২৪ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা একটি মারামারির মামলাও রয়েছে। এ ব্যাপারে থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply