রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলা প্রয়াত ব্যাবসায়ীর স্ত্রীর ইন্তেকাল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিঘলিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার বটিয়াঘাটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলের মানুষের কাঁধে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক

নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

  • প্রকাশিত সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৬ পড়েছেন
সাতক্ষীরা প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকালে শহরের নিউমার্কেট মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।
বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীগৈর বর্বরোচিত হামলায় জাসাস নেতা সোহেল রানা নিহত হয়েছেন। তাঁরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধন চলাকালে নেতা-কর্মীরা আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না বলে স্লোগান দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান ও সদস্য সচিব হাফেজ মোঃ সাইফুল্লাহ আল কাফি, জেলা বাস্তুহারা দলের আহ্বায়ক পলাশ ও সদস্য সচিব রবিউল, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সফিকুল, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুশফিকুর রহমান ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান এবং পাটকেলঘাটা থানা জাসাসের আহ্বায়ক রুবেল, আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চু হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন টিটু, যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন ও আমিনুল ইসলাম কামিন, পৌর জাসাসের আহ্বায়ক সিরাজ, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এবং পৌর ওলামা দলের সদস্য সচিব ইকরামুল হোসেন মিলনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT