রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলা প্রয়াত ব্যাবসায়ীর স্ত্রীর ইন্তেকাল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিঘলিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার বটিয়াঘাটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলের মানুষের কাঁধে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক

দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, সাতক্ষীরা রেঞ্জ থেকে ৭ ট্রলারে ২১১ জনের যাত্রা

  • প্রকাশিত সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৩ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি: ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়া, উপকূলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত কোনো কিছুই থামাতে পারেনি সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসব ও পূর্ণিমার পুণ্য¯œানে অংশ নেওয়ার প্রস্তুুুতি। ধর্মীয় বিশ^াস, আবেগ ও দীর্ঘদিনের ঐতিহ্যের টানে বঙ্গোপসাগরের উপকূলীয় দ্বীপ দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন পুণ্যার্থীরা। এবার রাস উৎসব ঘিরে পূর্ন্যার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দিপনা তৈরী হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল পর্যন্ত পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে সাতটি ট্রলারের অনুকূলে যাত্রার অনুমতি (পাস) দেওয়া হয়েছে। এসব ট্রলারে ২১১ জন পুণ্যার্থী দুবলার চরের উদ্দেশে রওনা হয়েছেন। বন বিভাগের নির্ধারিত নিয়মকানুন মেনেই তাঁদের এই যাত্রা করতে হয়েছে।
আজ ২২ নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী রাস উৎসব চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। উৎসবের শেষ দিন ভোরে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারের লোনা পানিতে পূর্ণিমার পুণ্য¯œানের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী এতে অংশ নেবেন। সনাতনধমালম্বীদের পাশাপাশি সাতক্ষীরা শহরের আবু সাইদের নেতৃত্বে ২২ জনের একটি টিম এবং ব্যবসায়ী রাশিদুজ্জামান রশি‘র নেতৃত্বে ৪০ জনের একটি টি মংলা থেকে ট্রলারে দুবলার চরে সকালে রওনা হয়েছেন। রাশিদুজ্জামান রাশি জানান,দুই বছর রাস মেলা বন্ধ থাকায় এবার আবারও মেলা শুরু হয়েছে। এজন্য আমরা রাস উৎসবে যাচ্ছি।
বৈরী আবহাওয়ার কারণে পুণ্যার্থীদের যাত্রায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও ধর্মীয় উৎসবকে ঘিরে উপকূলীয় জনপদে বিরাজ করছে উৎসবের আমেজ। শনিবার সকালে পাইকগাছা থেকেও ট্রলারে করে পুণ্যার্থীরা দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় এবার বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি নির্ধারিত নৌপথ নির্ধারণ করেছে। এসব পথে বন বিভাগ, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের টহল দল নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
নির্ধারিত নৌপথ ছাড়া অন্য কোনো পথে চলাচল করা যাবে না। নৌযান চলাচল করতে হবে শুধু দিনের বেলায়। নির্ধারিত চেকিং পয়েন্ট ছাড়া কোথাও থামা এবং রাতে নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি ট্রলারে যাত্রীর সংখ্যার অনুপাতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট অথবা বয়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া পুণ্যার্থীদের জাতীয় পরিচয়পত্রের মূল কপি বা অনুলিপি কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাগরিকত্ব সনদ সঙ্গে রাখতে হচ্ছে। দুবলার চরের আলোরকোল নিয়ন্ত্রণকক্ষে পোঁছে রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে নির্ধারিত রাজস্ব পরিশোধ করে বন বিভাগের অনুমতি নিতে হবে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শাহিনুর রহমান বলেন, সাতক্ষীরা রেঞ্জ থেকে মোট ২১১ পূর্ণ্যার্থী রোববার সকালে দুবলার চরের উদ্যেশে রওনা হয়েছেন। তিনি জানান, রাস উৎসব উপলক্ষে দুবলার চরে যাতায়াতকারী পুণ্যার্থীদের নিরাপত্তা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বন বিভাগের অনুমতি ছাড়া কোনো নৌযান চলাচল করতে পারবে না। পুণ্যার্থীদের নির্ধারিত নৌপথ ব্যবহার, দিনের আলোয় যাতায়াত এবং নিরাপত্তা-সংক্রান্ত সব নির্দেশনা মেনে চলতে হবে। সুন্দরবনের পরিবেশ ও বন্যপ্রাণীর ক্ষতি হয়, এমন কোনো কর্মকান্ড থেকে বিরত থাকার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।
সুন্দরবনের পরিবেশ ও বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে ২০২১ সাল থেকে রাস উৎসব উপলক্ষে বাণিজ্যিক মেলা বন্ধ রাখা হয়েছে। এবারও শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের পূজা ও পুণ্য¯œানে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। সাধারণ পর্যটকদের প্রবেশের অনুমতি নেই। বনের পরিবেশ রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, মাইক বা লাউডস্পিকার, আতশবাজি, আগ্নেয়াস্ত্র ও শিকারের সরঞ্জাম বহন নিষিদ্ধ করা হয়েছে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, রাস উৎসব উপলক্ষে পুণ্যার্থীদের যাতায়াতের জন্য বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাইকে বন বিভাগের নির্দেশনা ও নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান জানান, পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাঁচটি নৌপথ নির্ধারণ করা হয়েছে। এসব পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা টহল দিচ্ছেন। তিনি পুণ্যার্থীদের নির্ধারিত নৌপথ ব্যবহার এবং বন বিভাগের সব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।
ধর্মীয় বিশ^াস, ঐতিহ্য ও প্রকৃতির অপার সৌন্দর্যের মেলবন্ধনে দুবলার চরের রাস উৎসব প্রতিবছরই পুণ্যার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে তবে উৎসবের আনন্দের পাশাপাশি সুন্দরবনের সংবেদনশীল পরিবেশ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে বন বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT