রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলা প্রয়াত ব্যাবসায়ীর স্ত্রীর ইন্তেকাল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিঘলিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার বটিয়াঘাটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলের মানুষের কাঁধে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক

বটিয়াঘাটা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৯ পড়েছেন
বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা থানা পুলিশ বুধবার দিবাগত রাত সাড়ে একটার দিকে উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের দেবীতলা এলাকার রাস্তার পাশে খাসজমির উপর একটি কাঁচা ঘরে অভিযান পরিচালনা করে ৭৫ পিস ইয়াবাসহ মোঃ রসুল শেখ (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। সে ওই এলাকার ইসমাইল শেখের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পবিত্র বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্স উক্ত এলাকায় এক  অভিযান চালিয়ে তাকে আটক  করে।পুলিশ জানায়, আটক রসুল  দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে  বটিয়াঘাটা থানায় ২০১৯ ও ২০২২ সালে পৃথক দুটি মাদক মামলা ও খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানায় ২০২৪ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা একটি মারামারির মামলাও রয়েছে। এ ব্যাপারে থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT