
দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। গত ১৮ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকরাম মোল্লা (৬০) সাং বগদিয়া, মোঃ আবু হানিফ (৩০), পিতা- মনির শেখ, সাং- হাজীগ্রাম এবং মোঃ মোতালেব মিনা (৭১) পিতা- মৃত সামাদ মিনা, সাং- পানিগাতী।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা ঐক্যবদ্ধভাবে নাশকতার পরিকল্পনা করছিলেন—এমন তথ্যের ভিত্তিতে গোপন অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। দিঘলিয়া থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
Leave a Reply