রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলা প্রয়াত ব্যাবসায়ীর স্ত্রীর ইন্তেকাল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিঘলিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার বটিয়াঘাটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলের মানুষের কাঁধে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক

উজিরপুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ পড়েছেন

বিশেষ প্রতিনিধিঃ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উজিরপুর পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ১৮ নভেম্বর বিকেল ৪ টায় উজিরপুর চৌরাস্তা থেকে শুরু করে  বিক্ষোভ মিছিলটি উজিরপুর বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদারসহ শত শত নেতাকর্মী। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে নৈরাজ্য,অগ্নিসন্ত্রাস করছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ। তাদের এই অপরাজনীতি রুখে দিতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT