রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলা প্রয়াত ব্যাবসায়ীর স্ত্রীর ইন্তেকাল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিঘলিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার বটিয়াঘাটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে উপকূলের মানুষের কাঁধে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ, গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক

উজিরপুরে মেজর এম এ জলিল-এর ৩৭তম মৃত্যু বার্ষিকী পালিত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ পড়েছেন
বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে যথাযথ মর্যাদায় মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল এর- ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৯ নভেম্বর, দিবসটি উপলক্ষে পরিবার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উজিরপুর উপজেলা মেজর এম এ জলিল পরিষদ-এর উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তার বর্ণাঢ্য জীবন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান এবং স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক আদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মাইনুল আহাদ মামুন সিকদার,নুরুল ইসলাম সিকদার, মোঃ শামসুল হক সিকদার,আলী হোসেন রূপক,বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক এম এ জাকারিয়া,উজিরপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম সোহেল,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নুরুজ্জামান, মাইনুল হক মুকিম মাস্টার, আকবর সিকদার, ইমরান মৃধা, ফয়সাল সিকদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এছাড়া সকাল ১০টায় মেজর জলিল  নূরানী মাদ্রাসায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান।
উল্লেখ্য ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি বরিশালের উজিরপুরে জন্মগ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধা ১৯৮৯ সালের ১৯ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে ২০২৬ সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT