বিশেষ প্রতিনিধিঃ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উজিরপুর পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ১৮ নভেম্বর বিকেল ৪ টায় উজিরপুর চৌরাস্তা থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি উজিরপুর বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদারসহ শত শত নেতাকর্মী। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে নৈরাজ্য,অগ্নিসন্ত্রাস করছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ। তাদের এই অপরাজনীতি রুখে দিতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com