সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন

  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩২ পড়েছেন

বটিয়াঘাটা প্রতিনিধি: দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উপলক্ষে রোববার দুপুর ২টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ভোরের চেতনার বটিয়াঘাটা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার, সোরহাব মুন্সী, মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান দুলু, ইমরান হোসেন, আল আমিন গোলদার, সিএ মোঃ হারুন অর রশীদ, সিএ আব্দুস সামাদ আজাদ, সাংবাদিক গাজী তরিকুল, পরাগ রায়, রিপন রায় ও আল জাকারিয়াসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বক্তারা পত্রিকাটির দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন এবং আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ ও দেশ-জনগণের কল্যাণে পত্রিকাটির ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT