
বটিয়াঘাটা অফিস : স্হানীয় জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমীর এজাজ খান বলেছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই দেশের মানুষ তার বাক্ স্বাধীনতা ফিরে পেয়েছিলো।দীর্ঘ সতেরোটি বছর ফ্যাসিষ্ট সরকারের নির্যাতনে সে বাক-স্বাধীনতা লুন্ঠন করা হয়েছিলো। শহীদ প্রেসিডেন্টের হাতে গড়া সেই দলের বর্তমান চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান’র সরকার আজ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বলেই আবার সেই স্বাধীণতা পুনঃরুদ্ধার হয়েছে। শনিবার বিকাল ৪টায় বটিয়াঘাটা উপজেলার সুরখালি, আমিরপুর ও জলমা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে জলমা ইউনিয়নের চক্রাখালি ময়দানে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সমাবেশে জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেন,ক্ষমতার মোহ কাটাতে না পেরে পতিত সরকার মায়া-কান্না কেঁদে মরছে।একের পর এক দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র করছে।জনতাই এর কঠিন জবাব দেবে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক তৈয়বুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আঃ মান্নান মিস্ত্রি, জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন খান, উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম জনি, বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বিএনপিনেতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, সাইফুর রহমান, কামরুল ইসলাম সিপার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, বিএনপিনেতা ওয়াহেদুজ্জামান,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান দুলু, রুহুল মোমেন লিটন, জিসাস সভাপতি মোঃ নজরুল ইসলাম,আবুবক্কর সিদ্দিক নিরু,বাহাদুর মুন্সি, আবুল হোসেন, আসাবুর রহমান হাওলাদার, বিএনপিনেতা মোল্যা হামিদুর রহমান, রাশেদ কামাল,জসীম উদ্দিন, হাফিজুর রহমান,আসাদ মোল্যা, মহিলাদলনেত্রী সুইটি বেগম,আয়শা আক্তার সোনিয়া, জেসমিন আক্তার,বায়েজিদ বিশ্বাস প্রমূখ।বিক্ষোভ মিছিলটি সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে চক্রাখালি ময়দানে সমাবেশে পরিনত হয়।
Leave a Reply