রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

উজিরপুরে বর্ণাঢ্য সমবায় র‍্যালি ও আলচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ পড়েছেন

বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে”করবো সমবায়,গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য সমবায় র‍্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। ৮ নভেম্বর রবিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর আব্দুল গাফফার চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী। বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন, উজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি, সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দীন শরীফ,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আহাদ সুমনসহ বিভিন্ন ইউনিয়নের সমবায়ী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এসময় নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সমবায়ের মাধ্যমে নিজেদের এগিয়ে আসতে হবে, দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। কৃষক, শ্রমিক, দিনমজুর, তরুন৷ যুবসমাজ সবাই যদি একসাথে কাজ করি তাহলেই দেশকে এগিয়ে নেয়া সম্ভব। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সমবায়ী হওয়া খুব গুরুত্বপূর্ণ,তাই আমরা সকলে সমবায়ী হব এবং  দেশকে এগিয়ে নিতে নিজের ভাগ্য পরিবর্তনে কাজ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT