শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়দিয়ার নবগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে হাজারো মানুষের ঢল তালায় দুটি বাল্যবিয়ে, নতুন বৌ নিয়ে পালালেন বর! দুবলারচরে সাগরে ভেসে গেছে ট্যুরিষ্টঃ উদ্ধারে কোষ্টগার্ডেও অভিযান সাতক্ষীরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ধাক্কা: উপকূলে নিঃসঙ্গ দিন কাটছে প্রবীণদের জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত যশোর সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ ডুমুরিয়ায় গাঁজা গাছসহ গাঁজা চাষী আটক গ্যাসের দাম বেড়ে ৩২ ডলার, ভর্তুকি দিতে হয়েছে ৪৭ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী

বড়দিয়ার নবগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে হাজারো মানুষের ঢল

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ পড়েছেন
কালিয়া (নড়াইল)  প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া নবগঙ্গা নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই পাড়ে নামে হাজারো মানুষের ঢল। ঢাকঢোলের শব্দ, মাঝি-মাল্লাদের হুঙ্কার আর দাঁড় টানার ছন্দে নবগঙ্গা নদী হয়ে ওঠে উৎসবের মিলনমেলা।
নৌকা বাইচ উপভোগ করতে বড়দিয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। নদীর বুকে প্রতিযোগী নৌকাগুলোর ছুটে চলা, মাঝিদের সম্মিলিত প্রচেষ্টা এবং দর্শকদের করতালি ও উল্লাসে পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আবহমান গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী আয়োজনকে ঘিরে দীর্ঘদিন পর নদীপাড়ের মানুষ এক আনন্দঘন মিলনমেলায় মিলিত হন।
অনুষ্ঠানটির সৌজন্যে ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবিরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা মনে করেন, নৌকা বাইচ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামবাংলার ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আধুনিকতার প্রভাবে হারিয়ে যেতে বসা এ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নিয়মিত এমন আয়োজন প্রয়োজন। এর মাধ্যমে নতুন প্রজন্ম গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে।
বড়দিয়ার নবগঙ্গা নদীতে এমন প্রাণবন্ত আয়োজন স্থানীয়দের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ঐতিহ্যবাহী নৌকা বাইচের এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা জানিয়েছেন আয়োজক ও স্থানীয় দর্শনার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT